বিপাকে হাসিন
প্রকাশ : ১২ জুন ২০১৩, ২১:৪৬
ভিট চ্যানেল আই সুপার স্টার হাসিন রওশন সম্প্রতি টাঙ্গাইলে একটি নাটকের শ্যুটিং করতে গিয়ে বেজায় বিপাকে পড়েন। একেবারে অজপাড়াগাঁয়ের এক জমিদার বাড়িতে শ্যুটিং করতে গিয়ে ইউনিটের অব্যবস্থাপনায় পুরো নাটকের কলাকুশলীকে নাজেহাল হতে হয়। ডিইউ শুভ নামের এক তরুণ নাট্য নির্মাতার শ্যুটিংয়ে প্রডাকশন ম্যানেজ-মেন্টের দুর্বলতার কারণেই এমনটা হয়েছে বলে জানান হাসিন। তিনি জানান, পুরো নাটকে কষ্ট হলেও কাজটি খুব ভালো হয়েছে। খুব শিগগিরই নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে। এতে আমার সাথে অভিনয় করেছেন নাঈম। তবে আউটডোরে কাজ করতে গিয়ে এতটা ঝামেলা কখনও পোহাতে হয়নি। আউটডোরে প্রডাকশনগুলোর অন্তত ভালো জায়গায় থাকার একটা সিকিউরিটি নিশ্চিত করা জরুরি।