সাংবাদিক-কলামিস্টদের সম্মানে আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা উপ-কমিটির ইফতার

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি গতকাল শুক্রবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী লাউঞ্জে সাংবাদিক ও কলামিস্টদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। ইফতারের আগে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেওয়া সাংবাদিক-কলামিস্টদের ধন্যবাদ জানান।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম, প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ইফতার মাহফিলে যোগ দেন।

ইফতারে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, দলের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বিশিষ্ট সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি, দলের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রধান নির্বাহী, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্টরা যোগ দেন। তাদের মধ্যে অন্যতম হলেন— বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান প্রমুখ।