শীর্ষে ফাহাদ

থাইল্যান্ডের চিয়াং মাই শহরে অনুষ্ঠারত ১৪তম আশিয়ান দাবায় এককভাবে শীর্ষে রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ ফাহাদ রহমান। অনূর্ধ্ব-১০ গ্রুপের সপ্তম রাউন্ড শেষে ছয় পয়েন্ট অর্জন করেছেন এই ক্ষুদে দাবাড়ু। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক পয়েন্ট বেশি অর্জন করেছেন তিনি। গতকাল বুধবার সপ্তম রাউন্ডের খেলায় ইন্দোনেশিয়ার বুদিয়ারতো দাতুয়োকে পরাজিত করেন ফাহাদ।