কুলখানি

তাহমিনা বেগম রাজধানীর হাজারীবাগের বাসিন্দা মরহুম খন্দকার আবদুল মান্নানের স্ত্রী তাহমিনা বেগম (৮৪) গত ৬ জুন বৃহস্পতিবার তার মেজো ছেলের ঝিগাতলার বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি কবি শামসুর রাহমানের ফুফাতো ভাই ইয়াকুব আলী খানের কন্যা এবং কবি ও কথাসাহিত্যিক শিউলী খন্দকারের শাশুড়ি। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও সাত কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শুত্রবার বাদ জুমা হাজারীবাগ পার্ক বাড্ডানগর মুন্সিবাড়ি মসজিদে মরহুমার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।