মগবাজার এক্সচেঞ্জ এলাকার ৯০০ টেলিফোন অচল মেরামতের কাজ চলছে

ঢাকা ওয়াসা কর্তৃক এইচ ডি ডি পদ্ধতিতে পানির পাইপলাইন স্থাপন কাজের সময় বিটিসিএল-এর ৬টি ভূগর্ভস্থ ক্যাবল কেটে যায়। ফলে মগবাজার এক্সচেঞ্জ এলাকার মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ইস্কাটন, বেইলী রোড, সিদ্ধেশ্বরী এলাকায় প্রায় ৯০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে। কেবলসমূহের ত্রুটির স্থান নির্ধারণ করে মেরামতের কাজ চলছে। আগামী ১ সপ্তাহের মধ্যে বিকল টেলিফোনগুলো সচল করা সম্ভব হবে বলে বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।