খাগড়াছড়ির ৩ উপজেলায় আজ গণতান্ত্রিক যুব ফোরামের সড়ক অবরোধ
প্রকাশ : ১২ জুন ২০১৩, ২৩:০৪
খাগড়াছড়ির তিন উপজেলা মাটিরাঙ্গা, মানিকছড়ি ও রামগড়সহ খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম। এদিকে, মাটিরাঙ্গা উপজেলার গুমতি এলাকায় একই স্থানে ইউপিডিএফ ও বাঙালি ছাত্র পরিষদের সমাবেশ ডাকায় আগামীকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মুহাম্মদ সাইদুল হক জানান, একই স্থানে দু’পক্ষের সমাবেশ ডাকায় প্রশাসন বুধবার বিকাল ৪টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সকল প্রকার মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।