মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। সরকার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন চূড়ান্ত করেছে। যার মাধ্যমে অবহেলিত গাজীপুরের উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হবে। গতকাল শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় গণপূর্ত ভবনে গাজীপুর অফিসার্স ফোরাম- ঢাকার উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর অফিসার্স ফোরামের সভাপতি আসলাম আলমের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন রুমানা আলী এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ।
ইফতার মাহফিলে গাজীপুর অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিয়া, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহারুল হক, সাবেক সচিব এম নিয়াজ উদ্দিন মিয়া, প্রকৌশলী মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।