সামুদ্রিক মত্স্য সম্পদের সুরক্ষায় ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ

সামুদ্রিক মত্স্য সম্পদের সুরক্ষায় আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। বঙ্গোপসাগরের পাশাপাশি কুতুবদিয়া ও মহেশখালীর মোহনাও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

সম্প্রতি মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা চলাকালীন ৬৫ দিন বঙ্গোপসাগরের কোনো স্থানেই যান্ত্রিক বা ছোট ডিঙি নৌকা দিয়ে মাছ ধরা যাবে না। মাছ আহরণে সরকারের নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।