চার সিটির সব
ব্যাংক বন্ধ
কাল
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২০:২৭
চার সিটি কর্পোরেশনে সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল তফসিলি ব্যাংকগুলোর শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বানিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের ভোট দেয়া ও ভোট গ্রহণের সুবিধার জন্য শনিবার নির্বাচনী এলাকাধীন সব বানিজ্যিক ব্যাংকের শাখা বন্ধ রাখতে হবে।
প্রসঙ্গত, বিভিন্ন ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো শনিবার খোলা থাকে। এছাড়া এছাড়া বিমান বন্দর (ঢাকা ও চট্টগ্রাম), সমুদ্র বন্দর (চট্টগ্রাম ও মংলা) এবং স্থল বন্দর (বেনাপোল, সোনামসজিদ, হিলি ও কমলাপুর এর আইসিডি) এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর আমদানি-রফতানি বাণিজ্য লেনদেন সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব শাখা (অথরাইজড ডিলার) প্রতি শুক্রবার ও শনিবার (অফিস লেনদেন সময়সূচী সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নিজস্ব নির্ধারিত সময় পর্যন্ত) খোলা থাকে। এজন্য সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্বেও শনিবার ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ব্যাংলাদেশ ব্যাংক।