শাহরুখের কথায় পিছিয়ে গেল অক্ষয়ের ছবি মুক্তি!

এতদিন এটাই সবার জানা ছিল যে, এবারের ঈদে বলিউড বক্স অফিসে থাকছে মাত্র দু’টি ছবি। তার মধ্যে আবার শাহরুখ বাদে টেক্কা দেওয়ার জন্য কোনো খান নেই। শুধু এসেছে অক্ষয় ও ইমরান খান। ২০১০ সালের সফল ও আলোচিত ছবি ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’-এর সিক্যুয়াল এটি। কিন্তু এবার ঈদের বক্স অফিসে শাহরুখের একার রাজত্ব, এতে আর কোনো সন্দেহ রইল না। যা শাহরুখ ভক্তদের জন্য আনন্দের একটি বিষয়। শাহরুখ ও তার ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির পরিচালক রোহিত শেঠি সম্প্রতি ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই অ্যাগেইন’-এর প্রযোজক, বালাজি প্রোডাকশনের কর্ণধার ও বলিউডের প্রখ্যাত অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে সাক্ষাত্ করেন। এবং সবাই মিলে সিন্ধান্ত নেন, শাহরুখের ছবি মুক্তি পাবে ঈদের ঠিক দুয়েকদিন আগে অর্থাত্ ৮ আগস্ট, আর অক্ষয়-ইমরানের ছবি মুক্তি পাবে তার এক সপ্তাহ পর ১৫ আগস্ট। তাহলে দু’পক্ষই প্রথম সপ্তাহ নিজের মতো করে ব্যবসার সুযোগ পাবে।