আশিকের ‘একটা স্বপ্ন’

গান ও গিটারের প্রতি আশিকের তুমুল ভালোবাসার জন্যই ১৯৯৬ সাল থেকে লেগে থাকেন অডিও শিল্পের সঙ্গেই। শেষ পর্যন্ত ‘একটা স্বপ্ন’ শিরোনামের একটি অ্যালবামের মধ্য দিয়ে তার স্বপ্ন পূরণ হয়। সম্প্রতি তার প্রথম অ্যালবাম ‘একটা স্বপ্ন’ প্রকাশিত হয়। শুধু তার কণ্ঠই নয়, প্রতিটি গানের কথা ও সুর তার নিজেরই। সজীব দাস ফিচারিং এই অ্যালবামে আশিকের সাথে সহশিল্পী হিসেবে গান গেয়েছেন-অরিন, আঁখি ও কনিকা। অ্যালবামের বেশ কয়েকটি গান বিভিন্ন এফএম রেডিওতে নিয়মিতই প্রচার হচ্ছে। অ্যালবামের গানগুলো গ্রহণযোগ্যতা পাওয়া এবার মিউজিক ভিডিও নির্মাণ করছেন তিনি। শুধু তাই নয়, একাধিক মিক্সড অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন তিনি।