নবাগতদের নিয়ে সোহানুর রহমান সোহান

ইদানীং প্রতিষ্ঠিত পরিচালকেরাও আর প্রতিষ্ঠিত নায়িকাদের নিয়ে কাজ করতে আগ্রহী নন। যার হাতে আজ চিত্রনায়িকা মৌসুমী তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট খুঁজে পেয়েছে সেই চিত্র পরিচালক এখন নতুন ছবি তৈরির কথা ভাবলে নতুনদের নিয়েই ভাবেন। আর সেই ধারাবাহিকতায় সম্প্রতি সোহানুর রহমান সোহান তার নতুন ছবির কাজ শুরু করেছেন একঝাঁক নতুন তারকাকে নিয়ে। ছবির নাম ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’। এই চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন তিন নবাগত। শ্রাবণ খান, মুসুকা ও টিংকী। নতুনদের নিয়ে এই নতুন মিশন প্রসঙ্গে সোহান বলেন, ‘আমি বরাবরই নতুনদের একট জায়গা করে দেওয়ার ব্যাপারে আগ্রহী। নইলে তো সালমান শাহ বা মৌসুমীরা আসত না। নতুনরাই এক সময় চলচ্চিত্রের নেতৃত্ব দেবে। এই নির্মাতা আগামী মাস থেকে তার নতুন এই ছবির শুটিং শুরু করবেন।