ভেনিজুয়েলায় তিন বিরোধী এমপির বিদেশি দূতাবাসে আশ্রয় গ্রহণ

ভেনিজুয়েলায় তিন বিরোধী নেতা বিদেশি দূতাবাসে আশ্রয় নিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোপন্থি ১০ এমপির কংগ্রেসনাল ইমিউনিটি বাতিল করেছে পার্লামেন্ট। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, আমারিকো ডে গ্রাজিয়া এবং মেরিলা মেগালানেস ইতালি দূতাবাসে ও রিচার্ড ব্লানকো আর্জেন্টিনার দূতাবাসে আশ্রয় নিয়েছেন। ইতালি এবং আর্জেন্টিনা তাদের আশ্রয় নেওয়ার কথা স্বীকার করেছে। বুধবার গুয়াইদোর উপ-প্রধানকে আটক করা হয়। তাকে কারাকাসে সামরিক জেলে বন্দি রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। -বিবিসি