চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট বিল সংসদে পাস
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২১:৫৬
বিরোধী দলের ওয়াকআউটসহ তীব্র বিরোধিতার মধ্যে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট বিল, ২০১৩’ কণ্ঠভোটে পাস হয়েছে। দক্ষ ও যোগ্য কলাকুশলী সৃষ্টি এবং এ বিষয়ে গবেষণার লক্ষ্যে বিলটি উপস্থাপন করার পর পাসের প স্তাব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা তাদের দেয়া সংশোধনী ও জনমত যাচাই প্রস্তাব নিয়ে বক্তব্য রাখার সময় সংসদে উত্তাপ ছড়ায়। তথ্যমন্ত্রীর পাল্টা জবাবে বিরোধী দল আসরের নামাজের বিরতির আগে ওয়াকআউট করে। আর এ বিলটি নিয়ে আলোচনাসহ পাস হতে সময় লাগে এক ঘণ্টা ৩২ মিনিট।