ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আফতাবনগর স্থায়ী ক্যাম্পাসে অর্থনীতি বিভাগ আয়োজিত ‘বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির অবকাঠামো এবং পরিবর্তন’ শীর্ষক সেমিনার বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার এম. আমির-উল-ইসলাম। প্রধান বক্তা ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য প্রফেসর ড. এম.এ সাত্তার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আহমেদ শফি। সেমিনারে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। মূল নিবন্ধে প্রফেসর সাত্তার মন্ডল গ্রামীণ অর্থনীতির কাঠামোগত পরিবর্তন ও এর গতিময়তায় আর্থ-সামাজিক অগ্রগতির চিত্র তুলে ধরেন।-প্রেস বিজ্ঞপ্তি