রজনী হাসান আল মামুন রবিন শেখ রাসেলে

শেখ রাসেল ক্রীড়া চক্র ভালো দল গড়ার জন্য খেলোয়াড় সংগ্রহ করছে। নিজেদের দল ছেড়ে যাওয়া খেলোয়াড়দের ফিরিয়ে আনার পাশাপাশি অন্যান্য দলের পছন্দের খেলোয়াড়কেও দলে নিতে কথা চালিয়ে যাচ্ছেন ক্লাব কর্মকর্তারা। জানা গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক হাসান আল মামুনকে দলে নেয়ার বিষয়টি চূড়ান্ত করেছে শেখ রাসেল। তার সাথে আলোচনা সম্পন্ন করা হয়েছে প্রায় ২৫ লাখ টাকার পারিশ্রমিকে। শেখ জামালে দারুণ পারফর্ম্যান্স দেখিয়েছেন এই ডিফেন্ডার। শেখ রাসেল তাদের রক্ষণভাগ শক্ত করার জন্য জাতীয় দলের আরেক সাবেক ডিফেন্ডার মোহামেডানের রজনীকেও দলে নেয়া হয়েছে বলে জানা গেছে। একই সাথে মোহামেডানের ফরোয়ার্ড রবিনকে নিশ্চিত করেছে এই ক্লাবটি। একটি সূত্র জানিয়েছে শেখ রাসেল ফরোয়ার্ড লাইনে ব্রাদার্সের নাইজেরিয়ান কিংসলেকে নিয়েছে। এর আগে দল ছেড়ে যাওয়া খেলোয়াড়দের দলে ফিরিয়ে আনার চেষ্টা করছে।