মালয়েশিয়ায় জিতেছেন নিয়াজ

গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ মালয়শিয়ায় অনুষ্ঠানরত ডিওয়াইটিএম রাজা ডঃ নাজরিন শাহ আমন্ত্রণমূলক মাস্টারস দাবার প্রথম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার রামনাথ ভুবনেশকে হারিয়ে শুভ সূচনা করেন। আটটি দেশের চারজন গ্র্যান্ড মাস্টার, ছয়জন আন্তর্জাতিক মাস্টার এবং একজন মহিলা গ্র্যান্ড মাস্টারসহ ১১ জন খেলোয়াড় রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ খেলায় অংশ নিচ্ছেন।