ফিদে মাস্টার হচ্ছেন ফাহাদ

বাংলাদেশের ক্ষুদে দাবাড়ু ফাহাদ রহমান থাইল্যান্ডের আশিয়ান বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১০ বছর গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন। আর চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ফাহাদ নিয়ম অনুযায়ী ফিদে মাস্টার খেতাব পাবেন। তবে খেতাব ঘোষণার আগে খেলা জয় পরাজয় নিয়ে মূল্যায়ন করবে বিশ্ব দাবা ফেডারেশন। সেখান থেকে অনুমোদন হয়ে আসার পর ফিদে মাস্টার খেতাব পাবেন এই ক্ষুদে দাবাড়ু ফাহাদ রহমান। তিনি নয় খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন এবং স্বর্ণ পদক জয় করেন। গতকাল সকালে শেষ রাউন্ডের খেলায় ফাহাদ ভিয়েতনামের দাবাড়ুর সাথে ড্র করেন।