সব বিষয়ে পাশ!
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২২:১২
অধিনায়ক হিসেবে সামনে থেকেই নেতৃত্ব দিতে অভ্যস্ত মুশফিকুর রহিম। ফিটনেস পরীক্ষায় দেখা গেল সেই কাজটা সবচেয়ে ভালো করছেন। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ৩০ জনের মধ্যে যে ২৫ জন প্রথম দিনের ‘স্ট্রেন্থ ট্রেনিং’য়ে অংশ নিয়েছেন, গতকাল তাদের ১০টি ফিটনেস মাপকাঠির পরীক্ষা হয়েছে। সবক’টিতে পাস করেছেন মাত্র একজন— মুশফিকুর রহিম। কোনো পরীক্ষায় পাস করেননি ১০ জন! ফলে এটা মানতেই হচ্ছে মুশফিক অন্তত ফিটনেসের ‘এ প্লাস’ পাওয়া ছাত্র। এখন বাকিদের নিদেনপক্ষে পাস না করলে কিভাবে হয়! —বাংলা নিউজ