বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খানের ইন্তেকাল

বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান (৭২) গতকাল বৃহস্পতিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ দোকান মালিক সমিতির সংশ্লিষ্টরা গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় পার্টি-জেপি’র মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে গতকাল এক বিবৃতিতে বলেন, তিনি কেবলমাত্র একজন সভাপতিই ছিলেন না, আশির দশকে তিনি একজন সফল যুব নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও জাতীয় পার্টি-জেপি’র অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জানাজা ও বাদ আসর এ্যালিফ্যান্ট রোড অ্যারোপ্লেন মার্কা মসজিদের সামনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।