শোক সংবাদ

মো. ফিরোজ মৌলভীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি অ্যাডভোকেট মো. ফিরোজ (৮৮) গতকাল রাজধানীর ক্যান্টনমেন্টে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মৌলভীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মো. মতিউর রহমান সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান (ঝুমু) (৪৩) গত বুধবার কলকাতার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মো. ফারুক হোসেন বেপারি ভাণ্ডারিয়া উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি মো. ফারুক হোসেন বেপারি (৫৫) গতকাল হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। সালাহউদ্দিন আহমেদ বিশিষ্ট শিল্পপতি সালাহউদ্দিন আহমেদ (৯১) মার্কিন যুক্তরাষ্ট্রে গত ৫ জুন বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আছিয়া খাতুন নীলফামারী পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ এবং সাবেক হুইপ দেওয়ান নুরুন্নবীর মা আছিয়া খাতুন (৮৫) গতকাল শহরের থানাপাড়াস্থ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সাবেক এমপি আহসান আহমেদ প্রমুখ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শেখ ফরিদ উদ্দিন আহমেদ বিশিষ্ট চিকিত্সক ও মালয়েশিয়া প্রবাসী অধ্যাপক ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ (৫৫) গত মঙ্গলবার হূদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে গেছেন। তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক ড. ফোরকান উদ্দিন আহমদের ফুফাতো ভাই।