মৃত্যুবার্ষিকী

আব্দুল হালিম খান বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক এবং কৃতী ফুটবলার আব্দুল হালিম খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার নিজ বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে কোরআনখানি, দোয়া মাহফিল ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ হতে শুভানুধ্যায়ীকে মিলাদ মাহফিলে শরীক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। এস মোতাহার আলী বিশিষ্ট হোমিও-প্যাথিক চিকিত্সক মেসার্স নিউ লাইফ এন্ড কোং ও (প্রাঃ) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হাক্কানী আঞ্জুমানের অন্যতম খাদেম আলহাজ্ব ডা. এস মোতাহার আলীর দশম মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল এবং উরছেকুল পাঠ অনুষ্ঠিত হবে। কিউ এম জামান বিশিষ্ট ব্যবসায়ী প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্রগ্রাহক কিউ এম জামানের ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ আসরের নামাজের পরে হাজীগঞ্জে সাহেব বাড়ির নিকটস্থ মসজিদে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।