আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন আহত ১০
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২২:৫৭
আশুলিয়ার আরবা ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানায় গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের পর তাড়াহুড়া করে নামতে গিয়ে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তবে দমকল বাহিনীর সদস্যরা দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
জানা গেছে, সকাল নয়টায় ছয়তলা ভবনে অবস্থিত আরবা ফ্যাশনের নীচ তলার স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। কারখানার ব্যবস্থাপক গোলাম মোস্তাফা জানান, আগুনের সূত্রপাত হওয়ার পর ফায়ার এলার্ম বাজিয়ে সর্তকতার সঙ্গে শ্রমিকদের নীচে নামিয়ে আনা হয়। তবে কিছুটা তাড়াহুড়া করার কারণে ১০ শ্রমিক আহত হয়। শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে দমকল বাহিনী।
শিল্প পুলিশের উপ-সহকারি পরিচালক (ডিএডি) আব্দুস সাত্তার বলেন, আগুন লাগার পর দমকল বাহিনীর ৪টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।