পুলিশের ২৯৬ এসআই ইন্সপেক্টর হলেন
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২৩:০৮
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) থেকে ২৯৬ জনকে পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুন ওই ২৯৬ জন নিরস্ত্র উপ-পরিদর্শককে নিরস্ত্র পরিদর্শক পদে পদোন্নতি ও বিভিন্ন রেঞ্জ/ইউনিটে পদায়ন আদেশ জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তাদের আগামী ২২ জুনের মধ্যে সংশ্লিষ্ট কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ২৩ জুন থেকে তাত্ক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন।