প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ দিনের সফর শেষে আজ শনিবার সকালে দেশে ফিরছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় লন্ডন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে রওনা হয়েছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি আজ সকাল ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।
আরো পড়ুন: গরমের তেজ আরো বাড়বে
গত ১ মে ১০ দিনের সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। সফরে চোখের চিকিত্সাসহ পরিবার সদস্যদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইত্তেফাক/এমআর