কামালের তৃতীয় ও হিরণের দ্বিতীয়

বরিশাল সিটি কর্পোরেশনের জন্মের পর এটি তৃতীয় নির্বাচন। এই তিনটি নির্বাচনেই অংশ নিয়ে আহসান হাবীব কামাল পরাজিত হয়েছে। তিনি প্রথম নির্বাচনে দলের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে পরাজিত হন। দ্বিতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বর্তমান প্রতিদ্বন্দ্বী শওকত হোসেন হিরনের কাছে পরাজিত হন। ৩য়বারের মত নির্বাচনী লড়াইয়ে ১৮দলীয় জোটের একক প্রার্থী হিসাবে আহসান হাবিব কামাল ১৪ দলীয় জোট প্রার্থী এ্যাড. শওকত হোসেন হিরন ও মহানগর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুনের মুখোমুখি হচ্ছেন। প্রচারণায় ডিজিটাল চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হিরনের পক্ষে গণসংযোগসহ ভোট প্রার্থনায় গত দু’দিন থেকে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন দক্ষিণাঞ্চলের একমাত্র ‘ডিজিটাল ইউপি চেয়ারম্যান’খ্যাত গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সৈকত গুহ পিকলু। তিনি পরিষদের সদস্য ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দকে নিয়ে ১৪দল সমর্থিত মেয়র পদপ্রার্থী শওকত হোসেন হিরনের টেলিভিশন মার্কার সমর্থনে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন। অপরদিকে ১৮দল সমর্থিত মেয়র পদপ্রার্থী আহসান হাবিব কামালের আনারস মার্কার সমর্থনে দু’দিন থেকে গণসংযোগ অব্যাহত রেখেছেন বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান মিন্টু। তার নেতৃত্বে নেতা-কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। বেশি ভোট ২৪ নং ওয়ার্ডে :কম ভোট ১৬ নং ওয়ার্ডে ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রায় ৬০ বর্গ কিলোমিটার এলাকার এ সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৮৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭ হাজার ২১৫ জন। মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৬৪১ জন। নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে সর্বাধিক ভোটার রয়েছে ২৪ নং ওয়ার্ডে। এ ওয়ার্ডে ভোটারের সংখ্যা ১০ হাজার ৭৫০জন। আর সর্বনিম্ন ৪ হাজার ২৮৩জন ভোটার রয়েছেন ১৬ নং ওয়ার্ডে। ভোট কেন্দ্র বিসিসি নির্বাচনে ১০০টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে মধ্যে সর্বোচ্চ ৫টি করে কেন্দ্র রয়েছে ৩টি ওয়ার্ডে। এ ওয়ার্ড গুলো হলে ২৩, ২৫ ও ২৯। ৪ টি করে ভোট কেন্দ্র রয়েছে ১,২,৩,৪,৫,৬,৭,১১,১৯,২২,২৪ নং ওয়ার্ডে। ৩টি করে কেন্দ্র রয়েছে ৯,১০,১৩,১৫,২০,২১,২৬,২৮ ও ৩০ নং ওয়ার্ডে। ২টি করে কেন্দ্র রয়েছে ৮,১২,১৪,১৬,১৭,১৮ ও ২৭ নং ওয়ার্ডে। ৬০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নগরীর ১০০টি কেন্দ্রের মধ্যে ৬০ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোতোয়ালী মডেল থানার ৫৭টির মধ্যে ৩৪টি, কাউনিয়া থানার ৩০টির মধ্যে ২০টি এবং বিমানবন্দর থানার ১৩টির ৬টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটার সংখ্যা ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত ৪৫ বর্গমাইল আয়তন বিশিষ্ট বরিশাল সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৮৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭ হাজার ২১৫ জন। আর মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৬৪১ জন। নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে সর্বাধিক ভোটার রয়েছে ২৪ নং ওয়ার্ডে। এ ওয়ার্ডে ভোটারের সংখ্যা ১০ হাজার ৭৫০জন। আর সর্বনিম্ন ৪ হাজার ২৮৩ জন ভোটার রয়েছেন ১৬ নং ওয়ার্ডে।