ময়মনসিংহে চিত্রাংকন প্রতিযোগিতা

ময়মনসিংহে বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে সোস্যাল ডেভেলপমেন্ট নামে একটি বেসরকারি সংগঠন। সম্পতি জেলা পরিষদের ভাষা শহীদ জব্বার মিলনায়তনে জেলা সোস্যাল ডেভেলপমেন্ট ব্যবস্থাপক কাজল চন্দ্র দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাসিরাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। জেলা কর্মসূচি অফিসার আবুল হাসেম ভূঞার সঞ্চালনায় সহকারী শিক্ষা অফিসার আবু হারেছ, শিল্পাচার্য জয়নুল আবেদীন চারুকলা ইন্সটিটিউটের প্রভাষক আব্দুর রউফ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।