বাল্য বিয়ে বন্ধে সকলকে এগিয়ে আসার আহবান
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ১৯:৩৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবহেলিত নারীদের অধিকার আদায়, জেন্ডার সমতা প্রতিষ্ঠাতা ও সরকারি-বেসরকারি সেবা নিশ্চিত করা লক্ষ্যে সমপ্রতি সোমবার ব্র্যাকের পরিবর্তিত জীবনের সন্ধান (পজিশন) আয়োজিত সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার কোচশহরে অনুষ্ঠিত মতবিনিময় সভা শিবপুর ইউপি চেয়ারম্যান তোহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক পজিশনের সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট মশিউর রহমান, গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদের সভাপতি গোপাল মোহন্ত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমার বাবলু, পজিশনের কোচাশহর শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার বিএম আসমাউল হোসেনা, ফিল্ড অর্গানাইজার আব্দুল মান্নান, আব্দুল লতিফ, আফজাল ইসাহাক দুলাল, শরিফুল রেজিনা, মিনি, ইউপি সদস্য আব্দুল মান্নান, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য সুফিয়া বেগম। অনুষ্ঠানে বক্তারা নারীদের প্রাতিষ্ঠানিক সেবা নিশ্চিত করতে এবং নারী নির্যাতন বাল্যবিয়ে বন্ধে সমাজের সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে শিবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সরকারি প্রতিষ্ঠানের প্রধান, স্বাস্থ্য এবং এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।