আদিতমারীতে আরডিআরএসের চক্ষু শিবির
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ১৯:৩৯
মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ (সংযোগ) প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ এর পরিচালনায় পল্ল¬ী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় দিনব্যাপী এক চক্ষু শিবির সমপ্রতি লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী অন্বেষা ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে থাকে গরীব ও দুঃস্থ রোগীরা। দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ অনুপ কুমার রায়, ডাঃ গোলাম শাহীদ ও ডাঃ রিপন সরকার উপস্থিত থেকে গরীব ও দুঃস্থদের চিকিত্সা সেবা প্রদান করেন। চক্ষু শিবিরে ৮০ জন রোগীকে চিকিত্সা সেবা দেয়া হয়েছে।