কোটালীপাড়ায় ব্র্যাকের গণ নাটক প্রদর্শনী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে ব্র্যাকের গণনাটক মঞ্চস্থ হয়েছে। সম্প্রতি উপজেলার উনশিয়া গ্রামের ঘোষবাড়ী চত্বরে বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর মাধ্যমে কোটালীপাড়া গণনাটক দলের পরিবেশনায় বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণনাটক “দায়ীকে?” মঞ্চস্থ হয়। নাটকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেফারওয়ার্ল্ড লন্ডন এর জেন্ডার স্পেশালিস্ট হান্নাহ। এসময় উপস্থিত ছিলেন সেফারওয়ার্ল্ড বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম অফিসার জিএম শোয়েব আহমেদ, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সিনিয়র সেক্টর স্পেশালিস্ট এনামুল হক, আঞ্চলিক ব্যবস্থাপক রনজিত মণ্ডল, জেলা ব্যবস্থাপক সঞ্জয় ঠাকুর ও উত্তম বিশ্বাস প্রমুখ। নাটকটি উপভোগ করেন উনশিয়া গ্রামসহ আমতলী ইউনিয়নের পাঁচশতাধিক নারী-পুরুষ। উপজেলার বিভিন্ন গ্রামে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ নাটক মঞ্চায়ন হচ্ছে।