কচুয়ায় কম্পিউটার সামগ্রী বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের আরবান চাইল্ড মাইগ্রেশন প্রজেক্ট লিংক কচুয়া শাখার আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে কচুয়া উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ ও থানায় ৯টি কম্পিউটারসহ আনুষঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়। উদ্দীপন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শওকত আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সেভ দ্যা চিলড্রেন-এর সিনিয়র ম্যানেজার মোঃ ইদ্রিছ আলী খান ও সহকারী পরিচালক ফেরদৌসী বেগম। স্বাগত বক্তব্য রাখেন- প্রকল্প সমন্বয়কারী (উদ্দীপন ঢাকা) নাজমুল করিম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (লালু)।