গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ১৯:৫৩
বিশ্বের সবচেয়ে বয়স্ক যমজ হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে যারা এখনও নিজেদের অবস্থান ধরে রেখেছেন তারা হলেন স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারের দুই বোন এডিথ রিচি ও এভেলিন মিডলটন। ১৯০৯ সালের ১৫ নভেম্বর জন্ম নেওয়া এই দুই বোন ২০১১ সালের নভেম্বরে তাদের ১০২তম জন্মদিন পালনের মধ্য দিয়ে এই অনন্য গৌরব অর্জন করেন। এর আগে এই রেকর্ড ছিল ব্রিটেনেরই অপর দুই যমজ লিলি মিলওয়ার্ড ও এনা পাগ এর যাদের জন্ম হয়েছিল ১৯১০ সালের ৪ জানুয়ারিতে। মজার বিষয় হলো, স্বতন্ত্র পরিচয় ও জীবনের অধিকারী হলেও এই দুই বোন তাদের জন্মের পর থেকে আজ অবদি সবসময়ই একে অন্যের পাশাপাশিই থেকেছেন এবং এই দীর্ঘ সময় প্রায় সুস্থ থেকেই জীবন কাটিয়েছেন।