জোকস
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ১৯:৫৩
এক মহিলা পার্কে হাঁটতে গিয়ে দেখলেন এক লোক তার কুকুরের সাথে পার্কের এক গাছতলায় বসে দাবা খেলছেন। এই দৃশ্য দেখে মহিলা তো যাকে বলে একেবারে হাঁ। কুকুর কি না শেষতক দাবা খেলছে! কৌতূহল সামলাতে না পেরে তিনি ভদ্রলোককে বলেই ফেললেন, ‘দারুণ বুদ্ধিমান কুকুর তো ভাই আপনার!’
উত্তরে ভদ্রলোক জানালেন, ‘না যতটা বুদ্ধিমান ভাবছেন ততটা ও নয়। এ পর্যন্ত আজ বিকেলে ওর সাথে ছয়টা গেম খেললাম। তার মধ্যে ও জিতেছে মাত্র একটিতে!’
প্রথম বন্ধু :কী কপাল দেখ, কালই বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এলাম আর কালই কি না আমার শখের রোলেক্স ঘড়ি আর দামি মোবাইলটা চুরি হয়ে গেল!
দ্বিতীয় বন্ধু :আসলে এর মাঝে কিন্তু গভীর শিক্ষনীয় একটা বিষয় আছে।
প্রথম বন্ধু :সে আবার কেমন?
দ্বিতীয় বন্ধু :শিক্ষণীয় বিষয়টা হলো-বিপদ কখনো একা আসে না!
:ঘটক সাহেব আমার ছেলের জন্য একটা বিয়ে ঠিক করে দিন না।
:দিতে পারি, তবে তিন বছরের বেশি কিন্তু ওয়ারেন্টি দিতে পারব না।
ট্যুরিস্ট :আচ্ছা এখানে নদীর এই মোহনায় সাঁতরাতে নামলে কুমিরের ভয় নেই তো?
গাইড :জ্বি না, কুমিরের টিকিটিও এখানে আপনি পাবেন না। হাঙরের ভয়ে সেগুলো অনেক আগেই এই এলাকা ছেড়েছে!
প্রথম বান্ধবী :কি রে নাচের স্কুলে যাসনি আজ?
দ্বিতীয় বান্ধবী :না, পা ভেঙ্গে ফেলেছি বলে ওরা আসতে বারণ করেছে।
প্রথম বান্ধবী :আশ্চর্য কবে পা ভাঙলি? কোন পা?
দ্বিতীয় বান্ধবী :আমার টা ভাঙিনি তো। নাচতে গিয়ে অন্য আরেকজনের পায়ে পাড়া দিয়ে তারটা ভেঙেছি!