বুগতি হত্যা মামলায় পারভেজ মোশাররফ দুই সপ্তাহের রিমান্ডে
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ২২:৪৭
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে বেলুচিস্তানের স্বায়ত্তশাসন আন্দোলনের নেতা আকবর বুগতি হত্যা মামলায় দুই সপ্তাহের রিমান্ডে নেয়া হয়েছে। বুগতি হত্যা মামলায় গত বৃহস্পতিবার মোশাররফকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। এরপর একটি সন্ত্রাস বিরোধী আদালত তার রিমান্ড মঞ্জুর করে। এর আগেও তাকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। ২০০৬ সালের ২৬ আগস্ট সামরিক অভিযানে নিহত হন আকবর বুগতি। তত্কালীন প্রেসিডেন্ট ও সেনাপ্রধান মোশাররফের নির্দেশেই এই অভিযান চালানো হয়। খবর দ্য ডনের।
২০০৭ সালে বিচারকদের বরখাস্ত করা সংক্রান্ত মামলায় গত ১৯ এপ্রিল গ্রেফতার করা হয় পারভেজ মোশাররফকে। কর্তৃপক্ষ ইসলামাবাদের শহরতলীতে মোশাররফের বিলাসবহুল খামার বাড়িটিকে ‘সাব-জেল’ ঘোষণা করে। সেখানেই তিনি গৃহবন্দী আছেন।