হিরনের বিজয়ের জন্য রোজা রাখছেন এমপি মনি
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ২২:৫২
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সম্মিলিত নাগরিক কমিটি ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী সদ্য বিদায়ী মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরনের বিজয়ের জন্য রোজা রাখছেন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি। প্রতীক বরাদ্দের পর থেকে তিনি বরিশালকে সন্ত্রাসমুক্ত করে আদর্শ, আধুনিক ও উন্নত সিটিতে রূপান্তরিত করায় এবং শান্তি ও উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে নগরবাসীর প্রতি হিরনকে টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করার আহবান জানিয়ে ব্যাপক গণসংযোগ করেন। এমপি মনিরুল ইসলাম মনি জানান, বরিশালের উন্নয়নের রূপকার শওকত হোসেন হিরনের বিজয় কামনায় তিনি গত কয়েকদিন ধরে রোজা রাখছেন। আজ ভোটের দিনও রোজা রাখবেন বলে জানিয়েছেন তিনি।