এসএমই আমানত স্কিম চালু করার তাগিদ
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২০:১৪
দেশের ৬২ শতাংশ ক্ষুদ্র ও মাঝারী শিল্পোদ্যোক্তার (এসএমই) ব্যাংক হিসাবের আওতায় থাকলেও তারা এসএমই আকারে আমানত জমা রাখছে না। এজন্য ব্যাংকগুলো এসএমই উদ্যোক্তাদের জন্য নতুন এসএমই আমানত স্কীম চালু করতে পারে। এর পাশাপাশি তাদের নতুন এলাকায় ব্যাংক সেবা বিস্তৃতি করলে এসএমই খাতের বিকাশ ঘটবে।
গতকাল শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহযোগী প্রতিষ্ঠান সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসালিটি (এসইডিএফ) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘এসএমই আমানত সংগ্রহ’ শীর্ষক জরিপ প্রকাশ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এ সব কথা বলেন। এসইডিএফ সেমিনারের আয়োজন করে। এতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশ্যাল প্রোগ্রামস্ বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী, যুগ্ন-পরিচালক আরশাফুল ইসলাম ও আইএফসি এক্সসেজ টু ফাইন্যান্স প্রকল্পের সমন্বয়ক ফ্রান্সিসকা লো রি বক্তব্য রাখেন।
সেমিনারে বক্তারা বলেন, ব্যাংকগুলো এসএমই উদ্যোক্তাদের জন্য নতুন এসএমই আমানত স্কীম চালু করতে পারে। এর পাশাপাশি তাদের নতুন এলাকায় ব্যাংক সেবা বিস্তৃতি করতে হবে। এতে এসএমই উদ্যোক্তারা আমানত জমা রাখতে উত্সাহী হবেন বলে তারা মন্তব্য করেন।