সিঙ্গারের নতুন পণ্য

সিঙ্গারের পণ্য সম্ভারে যুক্ত হলো সিঙ্গার হোমস সোফা। প্রাথমিকভাবে চারটি মডেলের সিঙ্গার হোমস সোফা পাওয়া যাচ্ছে। প্রত্যেক মডেলের সেটোই রয়েছে একটি দুই সিটের ও দুইটি এক সিটের সোফা। দেশব্যাপী সকল সিঙ্গার মেগা শপ, নির্ধারিত সিঙ্গার প্লাস শপ ও সিঙ্গার ডিলার আইটলেটে সিঙ্গার হোমস সোফা পাওয়া যাচ্ছে। সিঙ্গার মেগা ও সিঙ্গার প্লাস শপ থেকে সিঙ্গার হোমস সোফা সেটগুলো ১২ মাসের সহজ কিস্তি সুবিধায় কেনা যাবে। সেই সাথে থাকছে ৬০ দিনে বিনাসুদে মূল্য পরিশোধের সুযোগ। -প্রেস বিজ্ঞপ্তি