বাবার জন্মদিনে
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২০:২৮
আজ বিশ্ব বাবা দিবসে বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর শুভ জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ঢালিউড, টালিউড ও বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বাবা দিবস এবং বাবার জন্মদিনটি একই তারিখে হওয়ায় স্বাভাবিকভাবেই একটু বেশি আয়োজনে মেতে উঠেন তারই যোগ্য ছেলে মিমহ চক্রবর্তী। এক সাক্ষাত্কারে অভিনেতা মিমহ চক্রবর্তী জানান, ‘আমার বাবা আমার কাছে আদর্শ, শুধু আমার কাছেই নয়, আরও অনেকের কাছেই আদর্শ। এমন একজন বাবার সন্তান হওয়ায় আমি অনেক বেশি ভাগ্যবান। আজ বাবার জন্মদিন। প্রতিবারই বাবার জন্মদিনটি একটু জাঁকজমকই হয়, বাবা দিবস ও জন্মদিন দুটি একসাথে হওয়ায় আমরা একটু বাড়তি আনন্দে মেতে উঠি। এবারও ঠিক তাই হবে।’