‘সকাল বেলার রোদ্দুর’-এ লাকি আখন্দ ও তার মেয়ে
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২০:২৯
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাংলাভিশনে সকালের নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘সকাল বেলার রোদ্দুর’-এর বিশেষ পর্বে অতিথি কণ্ঠশিল্পী লাকি আখন্দ ও তার মেয়ে। দর্শকরা ফোন করে তাদের সাথে কথা বলতে পারবেন। এ ছাড়া তারা কথা বলবেন বাবা-মেয়ের সম্পর্কের নানা বিষয় এবং বাবা দিবসের বিভিন্ন দিক নিয়ে। ‘সকাল বেলার রোদ্দুর’-এর বিশেষ এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ সকাল ১১টা ৫ মিনিটে।