দৈনিক দেশেরপত্রের আলোচনা সভা

জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে গত শুক্রবার দৈনিক দেশেরপত্রের উদ্যোগে ‘মানবতার কল্যাণে সত্যের প্রকাশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি সিকদার মকবুল হক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক নিউজ সম্পাদক হুমায়ুন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান, ইসলামি শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শফিক আহমেদ, হিউম্যান রাইটস এন্ড ডপস ফর বাংলাদেশের সভাপতি এডভোকেট মনজিল মোরসেদ এবং এ এইচ পিস ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক দেশেরপত্রের বিক্রয় ও বিপণন বিষয়ক উপদেষ্টা মো. মসীহ উর রহমান। অনুষ্ঠানের শুরুতেই ভিডিও প্রর্দশনীর মাধ্যমে দেশেরপ্রত্র পত্রিকার কার্যক্রম দর্শকদের সামনে তুলে ধরা হয়। আলোচকদের বক্তব্যের বিরতিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সঙ্গীত শিল্পী জিল্লুর শাহীন গান পরিবেশন করেন। পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক রুফায়দাহ পন্নী তার বাবা মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, সত্য প্রকাশের অঙ্গীকার নিয়ে গণমাধ্যম জগতে পত্রিকাটি যাত্রা শুরু করেছে।-প্রেসবিজ্ঞপ্তি