চৌদ্দগ্রামে পুলিশ-শিবির সংঘর্ষে আহত ৮

কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার সকালে ৬ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দেয় জামায়াত-শিবির কর্মীরা। এ সময় পুলিশ-শিবির দফায় দফায় সংঘর্ষে দুই পুলিশসহ ৮ জন আহত হয়। বিকাল পর্যন্ত পুলিশ জামায়াত-শিবিরের সর্বমোট ১০ জনকে গ্রেফতার করে।