জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২২:০৬
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে গতকাল শনিবার জয় পেয়েছে পাবনা, নারায়ণগঞ্জ, রংপুর, জামালপুর, ঝিনাইদহ, শরিয়তপুর, কুষ্টিয়া, ও চাঁদপুর।
ভেন্যু চ্যাম্পিয়ন ম্যাচে পাবনা নিজেদের মাঠে রাজশাহীকে দুই উইকেটে হারিয়েছে। শরিয়তপুরে নারায়ণগঞ্জ ১০ রানে পরাজিত করে ময়মনসিংহ জেলাকে। নীলফামারি ভেন্যুতে রংপুর জেলা ৪ উইকেটে হারিয়েছে নীলফামারি জেলাকে। ফরিদপুরে জামালপুর জেলা ৫ উইকেটে হারিয়েছে শেরপুর জেলাকে। নড়াইলে শরিয়তপুর ৫ উইকেটে হারিয়েছে গোপালগঞ্জ জেলাকে। সাতক্ষীরা ভেন্যুতে কুষ্টিয়া জেলা ৭৬ রানে পরাজিত করে বাগেরহাট জেলাকে। নোয়াখালি ভেন্যুতে চাঁদপুর জেলা ১০ রানে হারিয়েছে বান্দরবান জেলাকে।