সাভার ট্র্যাজেডি নিয়ে শিল্পীদের অনুষ্ঠান
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২২:৩৫
সাভার ট্রাজেডি নিয়ে ‘বন্দি খাঁচায় গণহত্যা’ শিরোনামে শিল্পিত গত শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিল্পিতের সভাপতি ওসমান গণির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থপতি ও শিল্প সমালোচক শামসুল ওয়ারেস। বিশেষ অতিথি ছিলেন শরীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা সম্পাদক শরীফ আশরাফউজ্জামান, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া ও কবি সংসদ বাংলাদেশের সভাপতি রাজু আলীম। স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন ফাতেমা আক্তার, সেতুলি লোপা কাপালী, শামীমা জাফরিন, রাহিমা আক্তার, মমিরুন শুভ্রা, মোনায়েম হিম প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি