ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে আহত ৩ বাংলাদেশি
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২২:৩৫
জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী ও ধর্মগড় সীমান্তে গতকাল শনিবার ভোরে বিএসএফের গুলিতে বাবুল হক (১৯), হাবিল উদ্দিন (২৪) ও খোকন (২৪) নামে তিন বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। ঠাকুরগাঁও ৩০ বিজিবির অপস অফিসার মেজর আলমগীর বলেন, গরু আনতে ভারতে অবৈধভাবে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে গতকাল দুপুরে বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।