চট্টগ্রামে ১০ দিনব্যাপী বইমেলা শুরু
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২৩:২২
চট্টগ্রামে গতকাল শনিবার থেকে দশ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। মেলায় ঢাকার ৬০টি এবং চট্টগ্রামের ২০টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আগামী ২৪ জুন পর্যন্ত মেলা চলবে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিত্ কুমার বিশ্বাস। চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসন এবং জাতীয় গ্রন্থকেন্দ্র যৌথভাবে এ মেলার আয়োজন করছে।
মেলা উপলক্ষে গতকাল শনিবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ বলেন, মেলা প্রাঙ্গণে প্রতিদিন সেমিনার, মুক্ত আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।