পরিবারিক কলহ
টঙ্গীতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২৩:২৩
টঙ্গীর খরতৈল এলাকার একটি বাড়িতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিহত সুফিয়া বেগমের (৪৫) স্বামী নূরুল ইসলামকে গ্রেফতার করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, খরতৈলের ওই বাড়িতে নূরুল ইসলাম গত ৩ বছর যাবত্ স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। গতকাল শনিবার পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায় নূরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে দা নিয়ে স্ত্রীর ওপর হামলা চালায় এবং তাকে গলা কেটে হত্যা করে। এসময় তার ছেলে-মেয়েদের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এসে নূরুল ইসলামকে আটক করে। পুলিশ নূরুল ইসলামকে গ্রেফতার করেছে।
নিহত সুফিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গোবিন্দপুর গ্রামে। এব্যাপারে টঙ্গী মডেল থানায় একটি মামলা হয়েছে।