খালেদা জিয়া সিঙ্গাপুর যাচ্ছেন আজ
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২৩:২৪
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিত্সার জন্য আজ রবিবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন। রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন।
জানা গেছে, খালেদা জিয়া সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শারীরিক বিভিন্ন পরীক্ষা করাবেন। চিকিত্সা শেষে আগামী ২৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হাঁটুর পরীক্ষা ও দাঁতের চিকিত্সার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও নয় দিনের সফরে সিঙ্গাপুরে রয়েছেন।