সোনারগাঁওয়ে চাঁদা না দেয়ায় দুইজনকে কুপিয়েছে সন্ত্রাসীরা

চাঁদা দিতে অস্বীকার করায় নির্মাণাধীন কোম্পানির ম্যানেজারসহ বালু ভরাট কাজের ঠিকাদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। শুক্রবার রাতে সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও চরকামালদী গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত ২ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ম্যানেজার সাইফুল ইসলাম বাদী হয়ে শনিবার দুপুরে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী গ্রামে নির্মাণাধীন আল আসাদ এগ্রো প্রডাক্টস লি: নামে একটি কোম্পানি বালু ভরাটের কাজ করে আসছে। গত ১ মাস যাবত্ একদল সন্ত্রাসী বালু ভরাট কাজের জন্য কোম্পানির কাজ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। শুক্রবার রাতে ১০/১২ জনের একদল সন্ত্রাসী টাকা না পেয়ে নাজমুল হক ও সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ ব্যাপারে সোনারগাঁও থানায় মামলা হয়েছে।