দুটি গাড়ি পার্কিং স্পেসের মূল্য ৫ লাখ ৬০ হাজার ডলার

যুক্তরাষ্ট্রের বোস্টনে দুটি গাড়ি পার্কিং স্পেসের দাম নিলামে পাঁচ লাখ ৬০ হাজার ডলার পর্যন্ত উঠেছে। বোস্টনের ব্যাক বে এলাকায় গাড়ি পার্কিং স্পেসের গড়পড়তা যে দাম তার চেয়ে প্রায় দ্বিগুণ দামে এই দুটি স্পেস কিনে নিয়েছেন এক নারী। একটির পেছনে আরেকটি পার্কিং স্পেস। বৃহস্পতিবার বৃষ্টির মধ্যে শুরু হয় নিলাম। ৪২ হাজার ডলার থেকে নিলাম শুরু হয়। কয়েক সেকেন্ডের মধ্যে ছয় অংকের ঘরে চলে যায় দাম। পনের মিনিট পর যখন নিলাম চূড়ান্ত হয় তখন ভাগ্যবান বিজয়ী ৫ লাখ ৬০ হাজার ডলার দিতে রাজি হন। এই দুটি স্পেসের আগের মালিকের ট্যাক্স বকেয়া থাকায় ইন্টারনাল রেভিনিউ সার্ভিস নিলাম আয়োজন করে। বোস্টনের এই এলাকায় একটি গাড়ি পার্কিং স্পেসের দাম তিন লাখ ডলার। খবর বিবিসির।