‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালিত

আজ ১২ জুন, ২০১৩ শাপলা নীড় নামক একটি জাপানীজ সংগঠন ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ ২০১৩ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক ক্যাম্পেইন-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় বক্তব্য রাখেন শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর ইউকিকো ফুজিসাকী। তিনি বলেন, আমাদের আজকের ক্যাম্পেইন-এর উদ্দেশ্য হলো, সাধারণ মানুষকে সচেতন করা। যেন তারা এসব শ্রমজীবী গৃহকর্মী শিশুদের লেখাপড়া করার জন্য সহযোগিতা করতে পারে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন japan embassy’র প্রতিনিধি JICA, বাংলাদেশের সম্মানিত প্রতিনিধি, আইন ও সালিশ কেন্দ্র Plan Bangladesh, নারী মৈত্রী, (Phulki) এবং অন্যান্য বিভিন্ন সংস্থা থেকে আগত প্রতিনিধিগণ, এমপ্লয়ার, পাইকপাড়া কমিউনিটির প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী প্রায় ৬০জন ছাত্র-ছাত্রী। এখানে উল্লেখ্য যে, শাপলা নীড় একটি জাপানীজ অলাভজনক উন্নয়নমূলক সংগঠন যা ১৯৭২ সাল থেকে বাংলাদেশের দরিদ্র মানুষের উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০০৫ সাল থেকে Phulki এবং ২০০৯ সাল থেকে YPSA নামক দুটি প্রতিষ্ঠানের সাথে কন্যা শিশু গৃহকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে ৮-১৮ বত্সরের কন্যা শিশু গৃহকর্মীদের পড়ালেখার পাশাপাশি তাদের কিছু কর্মদক্ষতার প্রশিক্ষণ দেয়া হয়। আলোচনা অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ র্যালির আয়োজন করা হয়।